সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর মহাপরিচালক


 আপডেট নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাঁর ব্যাংক ঋণ পরিশোধের জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

গত ৫ জুলাই ২০২৬ চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর অকালমৃত্যুতে শোকাহত পরিবারের পাশে শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

দুর্ঘটনার পর তাঁর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার তাঁর ব্যাংক ঋণের বোঝা লাঘবে আরও বড় ধরনের সহযোগিতা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

বাহিনী সূত্রে জানা যায়, এই অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে থাকা বকেয়া ঋণ পরিশোধ করা হবে।

এ সময় নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বিধি মোতাবেক প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাহিনীর পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগকে নিহত কর্মকর্তার পরিবারের প্রতি মানবিক দায়িত্ব ও সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

UPDATED NEWS – নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও যাচাইকৃত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

No comments:

Post a Comment

 

চাকরির খবর + চাকরির প্রস্তুতির জন্য সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে আমাদের সাথে থাকুন।