ইউপি নির্বাচনের তফসিল আগস্টে, ভোট শুরু হতে পারে অক্টোবরে


আপডেট নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬

   ইউপি নির্বাচনের তফসিল আগস্টে, ভোট শুরু হতে পারে অক্টোবরে

আপডেট নিউজ ডেস্ক:
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি আগস্ট মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আর ভোটগ্রহণ শুরু হতে পারে আগামী অক্টোবর থেকে।

ইউপি নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধিতেও বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইসির আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটি ইতোমধ্যে দুটি বৈঠক করেছে।

নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অক্টোবরেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগস্টে তফসিল ঘোষণা হতে পারে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত না হলে আইনগতভাবে উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা পরিষদের এক্স-অফিসিও সদস্য।শিথিলযোগ্য।

Recent Job Solution 2026 PDF নিতে এখনি ক্লিক করুন 

আচরণবিধিতে যেসব পরিবর্তন আসছে

ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোর আচরণবিধিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা জানিয়েছে ইসি। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে—

প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হতে পারে।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না।
স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের সমর্থনের বিধান রাখা হচ্ছে না।
নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না।
ইভিএমে ভোটগ্রহণ করা হবে না।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকছে না।

এ ছাড়া প্রার্থীদের হলফনামায় আলাদা কোনো অঙ্গীকারনামা রাখার পরিবর্তে একটি ঘোষণাপত্র যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন—এমন ঘোষণা থাকবে।

দলীয় প্রতীক থাকছে না

ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ থাকবে না। তবে আইন অনুযায়ী কোনো ব্যক্তি সংশ্লিষ্ট পদে প্রার্থী হওয়ার যোগ্য হলে এবং কোনো আইনি অযোগ্যতা না থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

ইসি জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক দল, গণমাধ্যম বা অন্যান্য অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার পরিকল্পনা নেই। তবে আইন ও আচরণবিধিতে যেসব পরিবর্তন আনা হবে, সেগুলো ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর সংশ্লিষ্ট সবাইকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে।

ইউপি নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পথ আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আপডেট নিউজ নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও যাচাইকৃত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

No comments:

Post a Comment

 

চাকরির খবর + চাকরির প্রস্তুতির জন্য সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে আমাদের সাথে থাকুন।